রবিবার, ২ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২৫

আনোয়ার আজিম, সীতাকুণ্ড । চট্টগ্রামনিউজ.কম

আধিপত্য বিস্তার ও পাহাড়ি এলাকা দখলকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আলীনগর এলাকায় এই সংঘাত চলে।

পুলিশ রোকন বাহিনীর এক সদস্যের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানাতে পারেনি। সংঘর্ষে দুই গ্রুপের কমপক্ষে ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানালেও, পুলিশ ১৩ জন গুলিবিদ্ধের নাম নিশ্চিত করেছে।

পুলিশের নিশ্চিত করা গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে রয়েছেন—জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু (৩০), জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭), মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮) ও শামীম (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ছলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রোকন মেম্বার ও ইয়াছিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। শনিবার ভোররাতে স্থানীয় ছলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রোকন মেম্বার ও গোলাম গফুরের নেতৃত্বে ছলিমপুর, ফৌজদারহাট, আল মদিনা, সিডিএ, ফকিরহাট, বাংলাবাজার, শেরশাহ এলাকার শতাধিক অস্ত্রধারী জঙ্গল ছলিমপুর আলীনগর দখল করতে যান। এ সময় আলীনগর দখলে রাখা ইয়াছিন বাহিনীর সদস্যরা তাঁদের প্রতিরোধে এগিয়ে আসেন। এতে রোকন-গফুর বাহিনী অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল লাবিব আবদুল্লাহ বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ ১৩ জনের নাম নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...