মঙ্গলবার, ১২ মে ২০২৬

পাহাড়তলী রাসমনি ঘাটে মাছ ধরার নৌকায় ডাকাতি, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের পাহাড়তলী থানার রাণী রাসমনি ঘাটের নিকটে সাগরে মাছ ধরার সময় জেলেদের নৌকায় ডাকাতি ঘটেছে। পুলিশের অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ফিশিং বোট, মাছ ধরার জাল ও অন্যান্য মালামাল।

পাহাড়তলী থানার ওসি জানিয়েছেন, ভোলার গাজীর চর এলাকার মৎস্যজীবী মনির হোসেন (৪০) এবং তাঁর সঙ্গীরা গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে রাণী রাসমনি ঘাটের কাছে সাগরে মাছ ধরছিলেন। তখন দুটি ট্রলারে থাকা ১৫–১৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। ডাকাতরা জেলেদের জিম্মি করে ১২ লাখ টাকার মাছ ধরার জাল, মাছ, গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেন।

জেলেরা সেদিন সন্ধ্যায় ঘাটে ফিরে আসেন। ভয় থেকে প্রথমে অভিযোগ করেননি। পরে শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে ডাকাতির বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ রাতেই রাণী রাসমনি ঘাট ও সন্দ্বীপঘাট এলাকায় অভিযান চালায়।

অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নাম—মো. সুমন মিয়া (৩০), মো. জুয়েল (২৮), মো. মনির উদ্দিন (২৮), সোহেল উদ্দিন (২৪) এবং আব্দুল মোত্তালেব। উদ্ধারকৃত মালামালে রয়েছে একটি ফিশিং বোট, আনুমানিক ১০ লাখ টাকার মাছ ধরার জাল, ছয়টি গ্যাস সিলিন্ডার, দুটি লোহার হুক, সাতটি দাঁ ও দুটি এসএস পাইপ।

পাহাড়তলী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত বাকিরা এখনও পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডাকাতির শিকার মৎস্যজীবী মনির হোসেন বলেন, আমরা সাগরে মাছ ধরছিলাম। হঠাৎ দুটি ট্রলার থেকে লোক এসে আমাদের ওপর হামলা চালায়। অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে সবকিছু নিয়ে যায়। আমরা কিছু করতে পারিনি।

এ ঘটনায় থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে পাহাড়তলী থানায়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ১১ মে (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...