মঙ্গলবার, ১২ মে ২০২৬

কর্ণফুলী টানেলের ভেতরে বাস উল্টে আহত ১০

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে অন্তত ১০ জন আহত হয়েছেন।  আজ (শনিবার, ৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে টানেলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করেছে টানেল কর্তৃপক্ষ।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর টানেলে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। আহতদের মধ্যে ছয় জনের নাম জানা গেছে। তারা হলেন- শাহজাদী (২১), রানী আক্তার (৩১), ফয়সাল ইসলাম (৪৫), মোহাম্মদ ফারুক (৫০), মুনতাসীর ওমর (১২) ও সালাহ উদ্দীন (৩৫)। বাকি চার জনের পরিচয় জানা যায়নি। আহতরা বাসের যাত্রী ছিলেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‌আনোয়ারা একটি পরিবারের সবাই পতেঙ্গায় অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিল। পতেঙ্গায় দাওয়াত শেষে আনোয়ারা ফিরে যাওয়ার সময় টানেলের ভেতরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ১০ জন আহত হন।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বলেন, ‘পতেঙ্গা থেকে আনোয়ারায় যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসা থাকা ১০ যাত্রী আহত হন। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পাঠান। তবে কারও বড় ধরনের ক্ষতি হয়নি। অতিরিক্ত গতিতে চলার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিরাপত্তার স্বার্থে বাসটি জব্দ করে থানায় দেওয়া হয়েছে। টানেলের কোনও ক্ষতি হয়নি।’

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ১১ মে (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...