মঙ্গলবার, ১২ মে ২০২৬

সীতাকুণ্ড কুমিরায় বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরায় বাসের ধাক্কায় আব্দুল খালেক (২৮) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ ৩ অক্টােবর শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় অবস্থিত ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুল নবী মাষ্টার বাড়ীর আব্দুল হাদী দুলালের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন সকালে সাইকেল চালিয়ে আব্দুল খালেক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজন থেকে জানতে পেরেছি ঢাকামূখী একটি দ্রুতগামী চয়েস পরিবহনের যাত্রীবাহী বাস ওই এলাকা অতিক্রমকালে এক সাইকেল আরোহী যুবককে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে সকাল ৯টার দিকে মারা যান তিনি।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ১১ মে (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...