চট্টগ্রামের মিরসরাইয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দিঘি থেকে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ভালুকিয়া দিঘিতে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মৎস্য চাষি কামরুল হোসেন জানান, বিগত ৮ বছর ধরে আমরা ভালুকিয়া দিঘিতে মাছ চাষ করে আসছি । আশপাশের কিছু সন্ত্রাসী প্রায় সময় চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে স্থানীয় সালাউদ্দিন, রুবেল, আইয়ুব মজল হকের নেতৃত্বে ১৫/২০ জনের একটি গ্রুপ মঙ্গলবার রাতে ৪/৫ টি ককটেল এর বিস্ফোরণ ঘটিয়ে, জেলেদের জাল কেটে দিয়ে প্রায় ৪ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই অলিউল্লাহ বলেন, মাছ লুটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর এইচ/
