রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এনসিপি নেতা এ এস এম সুজা উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন এ এস এম সুজা উদ্দিন। এর আগে তিনি দলের দক্ষিণ এশিয়া সেলের দায়িত্বে ছিলেন।

দলীয় সূত্র জানায়, নতুন দায়িত্বে তিনি বিভাগীয় কমিটি গঠন, স্থানীয় নেতাকর্মীদের সমন্বয় এবং জনসংযোগ জোরদারের কাজ করবেন। বুধবার রাতে এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য রিদুয়ান হৃদয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এনসিপির কেন্দ্রীয় কমিটি জানায়, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিভাগে নতুন নেতৃত্ব দলকে আরও শক্তিশালী করবে। কারণ বন্দরনগরী চট্টগ্রাম শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দক্ষিণ এশিয়া সেলের দায়িত্বে থাকাকালীন সুজা উদ্দিন রোহিঙ্গা সংকট, আসাম এনআরসি এবং আঞ্চলিক কূটনৈতিক বিষয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। সাংবাদিকতা ও নীতি বিশ্লেষণসহ আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় এ এস এম সুজা উদ্দিন বলেন, “এই দায়িত্ব আমার জন্য গৌরবের। আমি চাই স্থানীয় নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...