সোমবার, ১৭ আগস্ট ২০২৬

আনোয়ারায় পূজামণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে তারা।

রবিবার  ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের উদ্যোগে আনোয়ারা আর্মি ক্যাম্প কর্তৃক বৈরাগ, আনোয়ারা, বারাসত, হাইলধর ও জুঁইদণ্ডী ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান স্থানীয়দের হাতে উপহার তুলে দেন।

এ সময় মেজর রেজোয়ান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সকলের আস্থার প্রতীক। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সেনাবাহিনীর এই ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও জানান, আনোয়ারায় ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির আবহে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

সেনা কর্মকর্তা আশ্বস্ত করেন, পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালু রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...