রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

অক্টোবর থেকে উন্মুক্ত কেওক্রাডং, বান্দরবান জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি জারি

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বত্য জেলা বান্দরবান জেলার ৭ টি উপজেলায় রয়েছে মনোমুগ্ধকর অসংখ্য পর্যটন স্পট। । দীর্ঘদিন পাহাড়ে সন্ত্রাস বিরোধী অভিযানের কারনে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা,থানচি তিনটি উপজেলার পর্যটন স্পষ্টে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ ছিলো প্রশাসনের। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার কয়েকটি পর্যটন স্পট খুলে দিলেও রুমা উপজেলায় অবস্থিত বাংলাদেশের ২য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল ছিলো । গত ২৮শে সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ দিবসের একটি অনুষ্ঠানে ১লা অক্টোবর কেওক্রাডং ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি । পরের দিন পর্যটকদের নিরাপত্তা বিবেচনা এবং পর্যটন স্পটে  আগত পর্যটকদের সুবিধা বৃদ্ধি বিবেচনা করে দুর্গাপূজার পর আলোচনা সাপেক্ষে কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্তের সিদ্ধান্ত জানাবেন বলে নিশ্চিত করেন। 

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (২৯শে সেপ্টেম্বর) বিকালে একটি গনবিজ্ঞপ্তির মাধ্যমে ৬ টি শর্ত মানা সাপেক্ষে বান্দরবান জেলার সকল পর্যটন  স্পট দর্শনার্থীদের জন্য উন্মুক্তের সিদ্ধান্ত দেয় জেলা প্রশাসন।

বান্দরবান জেলা প্রশাসক শামিম আরা রিনি স্বাক্ষরিত গনবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, জেলা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রুমা, বান্দরবান পার্বত্য জেলার গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ০৫.৪২.০৩৯১.০০১.০৩.০১৩.২৫-৫৮৮ সংখ্যক স্মারকমূলে প্রেরিত পত্র এবং সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ১৪০/৩১/জিএস(ইন্ট) পত্রের আলোকে বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার কেওক্রাডং পর্বত,পর্যটন কেন্দ্রটি আগামী ১লা অক্টোবর ২০২৫ তারিখ হতে সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো এবং জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

এসময় কেওক্রাডং ভ্রমনে ৬ টি শর্ত মানার জন্য বলা হয়

শর্তগুলো হলো- ১) সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যে সকল পর্যটন কেন্দ্র উন্মুক্ত করা হয়েছে সে সকল পর্যটন কেন্দ্র ব্যতীত উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে।

২) জেলা/উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না।

৩) পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট/ পর্যটন তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।

৪) পর্যটক কর্তৃক উপর্যুক্ত নির্দেশনাসমূহ অমান্য করা হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করতে হবে।

৫) পাহাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী ও ফিটনেসবিহীন সকল যানবাহন উল্লিখিত পর্যটন কেন্দ্ৰসমূহে চলাচল নিষিদ্ধ থাকবে এবং পর্যটকবাহী সকল যানবাহন চলাচল নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

৬) অযাচিত যেকোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যটন শিল্পের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এদিকে দীর্ঘদিন পর কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্তের ঘোষণায় খুশি স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা।

প্রসঙ্গত ২০২২ সালের মাঝামাঝি সময়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামের একটি সন্ত্রাসী সংগঠনের অপ-তৎপরতা বৃদ্ধির কারনে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় ২০২২ সালের ২০ অক্টোবর জেলার রুমা উপজেলা, রোয়াংছড়ি উপজেলা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন ।

২০২২ সালের ৯ অক্টোবর থেকে সরকারি উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে তিন উপজেলায় যৌথ বাহিনীর কেএনএফ সন্ত্রাসী দমনে অভিযান শুরু করলে নিরাপত্তার কারণে ২০ অক্টোবর থেকে তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে জেলার কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়,সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পষ্ট পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত দেয়া বান্দরবান জেলা প্রশাসন। অবশেষে কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করে ২৯শে সেপ্টেম্বর গনবিজ্ঞপ্তি জারি করলো বান্দরবান জেলা প্রশাসন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...