শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শ্রম উপদেষ্টার সঙ্গে ওআইসি শ্রমকেন্দ্রের মহাপরিচালকের সাক্ষাৎ

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শ্রমকেন্দ্রের মহাপরিচালক আজার বায়রামভ সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আজারবাইজানের বাকুতে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ভিসা এবং অন্যান্য সুবিধা বিষয়ে কারিগরি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে শ্রম উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা প্রদান, অধিকার আদায় ও অন্যান্য সুবিধা প্রাপ্তিতে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি এ বিষয়ে ওআইসি শ্রমকেন্দ্রকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এসময় (ওআইসি) শ্রমকেন্দ্রের মহাপরিচালক বলেন, ইউরোপীয় ইউনিয়নের মতো ওআইসিভুক্ত দেশগুলোর নাগরিকরা যেন কাজের জন‍্য অন‍্যান‍্য ওআইসিভুক্ত দেশে আবেদন করতে পারে এবং যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পেতে পারে সে লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার আওতায় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে তিনি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে শ্রম উপদেষ্টা আজার বায়রামভকে বাংলাদেশের শ্রম খাতে গৃহীত কার্যক্রম এবং শ্রম মানকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীতকরণে কারিগরি সহযোগিতা বৃদ্ধি করতে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

আরও পড়ুন

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের মাধ্যমে একে অপরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অধীনে...