সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ছাত্রদলের তিন নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে ছাত্রদলের তিন নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের বিক্ষুদ্ধ (একাংশ) নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদর প্রদক্ষিণ শেষে সমাবেশ করেছে। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সালমান হায়দারের সভাপতিত্বে ও নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন স্বজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গফুর জামশেদ, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কোন রকম তদন্ত ছাড়া শুধু মাত্র স্বাক্ষরের ক্ষমতা বলে অবৈধভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা এ বহিষ্কার ঘৃণাভরে প্রত্যাখান করছি। এই বহিষ্কার কি জন্য, কাদের খুশি করার জন্য এটি মিরসরাইয়ের তৃণমূলের নেতাকর্মীরা সবকিছু জানে। উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিগত আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত ছাত্রদের বহিষ্কার করা হয়েছে। আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি মিরসরাইতে রুবেলের প্রবেশ নিষিদ্ধ। মিরসরাইয়ের ছাত্র সমাজ তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে। আগামীতে কোন হটকারিতায় সীদ্ধান্ত নিলে মিরসরাইয়ের ছাত্রসমাজ তার দাত ভাঙা জবাব দিবে।

তারা আরো বলেন, আমরা আশা করছি অচিরেই তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হবে এবং আপনারা যদি এই নীল নকশা বহিষ্কার আদেশ করতে থাকেন আমরা গণহারে পদত্যাগের ঘোষণা করবো। আমরা পদত্যাগ করবো না শুধু তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন থেকে বিচ্যুতি হবো না। ইনশাআল্লাহ।

জানা গেছে, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকারে বহিস্কার করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

আরও পড়ুন

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...