শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সকল নাগরিক সেবা এখন অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে -প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ,প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সকল নাগরিক সেবা এখন অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। এর ফলে সাধারণ জনগণ ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবা সহজে ও দ্রুততম সময়ে গ্রহণ করতে পারবেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আজ চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ডাক বিভাগ, বিটিসিএল, টেলিটক ও আইসিটি ডিভিশনের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ডাক বিভাগ আধুনিকায়নের মাধ্যমে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন পোস্টাল ট্র্যাকিং ও কুরিয়ার সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। জনগণ এখন সহজেই ঘরে বসে ডাক বিভাগের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এ খাতগুলোতে ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন সাধিত হওয়ায় জনগণ সরাসরি উপকৃত হচ্ছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরো বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ল্যান্ডলাইন ফোন সেবায় নতুন প্রযুক্তি যুক্ত করেছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজলভ্য হয়েছে এবং সরকারি-বেসরকারি খাতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত হচ্ছে।তিনি আরো বলেন, রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সাশ্রয়ী ডেটা প্যাকেজ চালুর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ দেশের প্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প গ্রহণ করেছে। স্টার্টআপ, আইটি ফ্রিল্যান্সার এবং তরুণ উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রয়েছে। ডাক বিভাগ, বিটিসিএল, টেলিটক ও আইসিটি বিভাগের সমন্বিত কার্যক্রম দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিনসহ ডাক বিভাগ, বিটিসিএল, টেলিটক ও আইসিটি ডিভিশনের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...