সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২২ বস্তা নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা সিকদার বাড়িতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুর্নীতির মামলার ২২ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ জানান, দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল সম্পদ ও টাকা পাচারের গুরুত্বপূর্ণ আলামত ওই বাড়িতে গোপনে সংরক্ষণ করা হয়েছিল।

সম্প্রতি গ্রেফতার হওয়া আরামিট গ্রুপের দুই এজিএম আব্দুল আজিজ ও উৎপল পালের জবানবন্দির ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। উৎপল পাল দীর্ঘদিন ধরে জাবেদের বিদেশি সম্পদ ব্যবস্থাপনায় ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে যুক্ত ছিলেন। তার ল্যাপটপ ও মোবাইল ফোন থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। দুদকের দাবি, পাচারের মূল পরিকল্পনাকারীও তিনিই।

অন্যদিকে আব্দুল আজিজ আরামিট থাই অ্যালুমিনিয়ামের এজিএম হিসেবে জাবেদের সম্পদ কেনা-বেচা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। মামলায় বলা হয়, জাবেদ ও তার পরিবারের সদস্যরা আরামিট গ্রুপের কর্মকর্তাদের নামে পাঁচটি নামসর্বস্ব প্রতিষ্ঠান খোলেন। এর মধ্যে একটির নামে ইউসিবিএল ব্যাংক থেকে ‘টাইম লোন’ সুবিধায় ২৫ কোটি টাকা তোলা হয়, যা পরে বিভিন্ন অ্যাকাউন্ট ঘুরিয়ে বিদেশে পাচার করা হয়। গ্রেফতার আজিজের নামে খোলা ইম্পেরিয়াল ট্রেডিং নামের অ্যাকাউন্টেও ওই অর্থের অংশ পাওয়া গেছে।

গত ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন। এতে সাবেক মন্ত্রী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, ভাই-বোনসহ পরিবারের সদস্য এবং আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩১ জনকে আসামি করা হয়। দুদক বলছে, ২০১৯–২০ সালে ভূমিমন্ত্রী থাকাকালে জালিয়াতির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ ও পাচার করা হয়।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪–১৮ মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯–২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী ছিলেন। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তীতে তিনি আর মন্ত্রিসভায় স্থান পাননি। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের প্রাক্কালে স্ত্রী-সন্তানদের নিয়ে লন্ডনে চলে যান বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। বর্তমানে তার ও স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে দুদক।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

আরও পড়ুন

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...