শনিবার, ৯ মে ২০২৬

এমপিদের সাথে তৃণমূলের দূরত্ব গুছাতে চট্টগ্রামে কেন্দ্রীয় নেতাদের রুদ্ধদ্বার বৈঠক

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ বলেছেন, দল পর পর তিনবার ক্ষমতায় থাকায় নেতাকর্মীদের মাঝে একটা আয়েশী ভাব চলে আসে।শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারনে আমরা এমনটা মনে করছি। আওয়ামীলীগের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও অনেক ইউনিটে ১৫/২০ বছর সম্মেলন হচ্ছে না।এ কারণে অনেক ত্যাগী নেতাকর্মীর মূল্যায়ন হচ্ছে না।যদি সংগঠনের নিয়ম অনুযায়ী সম্মেলন হত তাহলে অনেক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হত।

আজ রোববার, ২০ জুন চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রামের নির্বাচিত সংসদ সদস্য ও স্ব স্ব নির্বাচনী এলাকার ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তিনি প্রত্যেক এমপিদের নগর আওয়ামীলীগের সাথে পরামর্শ করে কাজ করার আহবান জানান এবং দেশের উন্নয়ন কর্মকান্ডে দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করার নির্দেশনা দেন।

আজ সকাল দশটায় সার্কিট হাউজে প্রথমে চট্টগ্রামের নির্বাচনী এলাকা-৪ (সীতাকুণ্ড), ৮(চান্দগাঁও-বোয়ালখালী) ও ৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য ও স্থানীয় ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে বৈঠক করেন।

তিনি প্রথমে সীতাকুণ্ড এর পর ৭ (ডবলমুরিং-হালিশহর-খুলশী) আসনের সংসদ সদস্য ডা. আফসারুল আমিন এবং ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে রুদ্ধতার বৈঠক করেন।এর পর বেলা সাড়ে চারটায় চট্টগ্রাম নির্বাচনী এলাকা ৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেল ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকদের নিয়ে এবং সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম নির্বাচনী ১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে।

এক বছরের মধ্যে সকল ইউনিট, থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটি: এদিকে আগামী এক বছরের মধ্যে চট্টগ্রামের সকল ইউনিট, থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিট করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাহেদ আল মাহমুদ স্বপন এমপি।

তিনি বলেন, আমি চট্টগ্রাম বিভাগের নতুন দায়িত্ব পেয়েছি।আমি একেক দিন একেক আসনের এমপিদের সাথে বসব।তৃণমূলের সাথে এমপিদের যে দূরত্ব সেটা কমাবো।এবং সেটাই হবে।দল সবার চেয়ে বড়, এমপিরা দলের সৃষ্টি।এমপিরা দলের উপরে নয়।সবার উপরে দল।সুতরাং দলকে ভালবেসে রাজনীতি করতে হবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাহেদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রিয় আওয়ামীলীগের র্অথ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন এমপি, দিদারুল আলম এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমনিুল ইসলাম আমিন, নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিঠির সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটন,মাহমুদ সালাউদ্দিন সেলু,ফারহান আহমদ, শাহাজাদা মহিউদ্দিন,প্রদীপ দাশ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে। সেই কাজটি আপনাদের ভূমিকার ওপরই অনেকখানি নির্ভর করে। দেশ ও জনগণের কল্যাণে...