মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে মোবাইল চোরচক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে মোবাইল চোরচক্রের বিরুদ্ধে অভিযানে ১৪৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করেছে সিএমপি’র মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন ও চৈতন্যগলি এলাকায় ডিবি (বন্দর) বিভাগের টিম-৫১ এই অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানায়, গত ২৪ আগস্ট ভোরে চান্দগাঁও থানার খাজারোড এলাকায় জনৈক আকবর হোসেনের বাসা থেকে তার ব্যবহৃত একটি Vivo Yo3t মডেলের মোবাইল ফোন চুরি হয়। পরে ভুক্তভোগী এ বিষয়ে ডিবি বন্দরের কাছে অভিযোগ করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে প্রথমে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশনের সামনে একটি দোকান থেকে চোরচক্রের সদস্য মো. সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা ব্যাগ থেকে ৪৮টি মোবাইল উদ্ধার করা হয়।

এরপর সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে চৈতন্যগলির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার সহযোগী আব্দুল হাকিম ও মো. ইয়াছিনকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ১০০টি মোবাইল ফোন ও ২টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন মোবাইল চোরচক্রের সঙ্গে জড়িত। তাদের দেওয়া তথ্যে আরও কয়েকজন চোরচক্রের সদস্যকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, গ্রেফতার সোহেলের বিরুদ্ধে এর আগেও কোতোয়ালী থানায় চুরির মামলা রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

আরও পড়ুন

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...