মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন

“নতুন সূর্যের তেজদীপ্তিতে নতুন বাংলাদেশ গড়বো”

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, “বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একে অপরের বিরুদ্ধে বিরোধিতা না করে কালেমার তলে উম্মতে মোহাম্মদীকে ঐক্যবদ্ধ হতে হবে। দল আলাদা হতে পারে, পীর আলাদা হতে পারে, কিন্তু ধর্মীয় প্রয়োজনে রাজপথের বৃহত্তর স্বার্থে আমরা সবাই এক ও অভিন্ন।”

তিনি আরও বলেন, “সুযোগ বারবার আসে না, আসে যুগে যুগে। স্বাধীনতার পর ২০২৫ সাল উম্মতে মোহাম্মদীর জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। আজ আকাশে নতুন সূর্য উদিত হয়েছে, সে সূর্যের তেজদীপ্তিতে আমরা গড়বো নতুন বাংলাদেশ—একটি ইসলামের বাংলাদেশ।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির শাহ মনজিলে ১৯ দিনব্যাপী ৫৫তম ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সঃ)-এর ১৬তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন আরও বলেন, “এক ফুল দিয়ে বসন্ত আসে না, আসে গোটা বাগানে। তেমনি একা কারও দ্বারা কিছু সম্ভব নয়, বৈচিত্র্যের মাঝে প্রয়োজন ঐক্য। আমরা চাই বাংলাদেশকে সাজাতে খোলাফায়ে রাশেদীনের আলোকে, রাসুলুল্লাহ (সঃ)-এর সীরাতের আলোকে, বৈষম্যহীন ও জুলুমবিহীন রাষ্ট্র হিসেবে। যেখানে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।”

মাহফিলে সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদী।

প্রসঙ্গত, শাহ হাফেজ আহমদ (শাহ সাহেব কেবলা) ১৯৭২ সালে চুনতীতে এই ঐতিহাসিক মাহফিলের গোড়াপত্তন করেন। রাসুল (সাঃ)-এর জীবনী ও কোরআনের শিক্ষা প্রচারের উদ্দেশ্যে শুরু হওয়া এ মাহফিলটি এখন আন্তর্জাতিক পরিসরে সমাদৃত। প্রতিবছরের মতো এ বছরও ৪ সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু হয়ে আগামী ২২ সেপ্টেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। মাহফিলে দেশ-বিদেশের প্রায় শতাধিক বিশিষ্ট আলেমে কেরাম অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন মাহফিলের প্রেস ও মিডিয়া দায়িত্বপ্রাপ্ত শাহজাদা তৈয়বুল হক বেদার।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

আরও পড়ুন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...