মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মহালয়ায় দেবীর আগমনী বার্তা, অক্টোবরের শুরুতেই মিলছে টানা ৪ দিনের ছুটি

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

আগামী রোববার (২১ সেপ্টেম্বর) শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। তবে এদিন সরকারি কোনো ছুটি নেই। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকাতেও মহালয়ার ছুটি অন্তর্ভুক্ত হয়নি। যদিও অনেক সনাতন ধর্মাবলম্বী এদিন ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।

সরকারি ছুটির তালিকা বিশ্লেষণে জানা গেছে, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এ বছর টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর ছুটি থাকায় সঙ্গে মিলেছে সাপ্তাহিক ছুটি। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি পাচ্ছেন তারা।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শুভ মহালয়া দেবীপক্ষের সূচনালগ্ন। এদিনে পিতৃপক্ষের অবসান ঘটে এবং শুরু হয় দেবীপক্ষ। বিশ্বাস করা হয়, মহালয়ার দিনেই দেবী দুর্গা পৃথিবীতে আবির্ভূত হন। দিনটি পূর্বপুরুষদের স্মরণ, শ্রদ্ধা নিবেদন ও দেবী দুর্গার আগমনের প্রতীক্ষার এক বিশেষ মুহূর্ত হিসেবে পালন করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...