চট্টগ্রামের বায়েজিদে ১৪ বছরের এক কন্যাশিশুর বাল্যবিয়ে বন্ধ করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রুবি গেট বার্মা কলোনিতে অভিযান চালিয়ে কনের পরিবারকে সতর্ক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট মাসুমা জানান, ভলান্টিয়ার সংগঠনের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। কাগজপত্রে মেয়ের বয়স ১৪ বছর প্রমাণিত হলে পরিবারকে মুচলেকা নেওয়া হয় এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত দুই পক্ষকে আলাদা থাকার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, ইপসা এবং বায়েজিদ থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর এইচ/
