মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জেলেদের স্বার্থ রক্ষায় কাজ করার আশ্বাস রায়পুর মৎস্যজীবী সমিতি’র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি রায়পুর ইউনিয়ন শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত ১৮ সদস্য বিশিষ্ট কমিটির উদ্যোগে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপকূলীয় রায়পুর ইউনিয়নে এ সভা হয়।

সভায় কমিটির সদস্য ছাড়াও অর্ধশতাধিক জেলে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহমান (নাগু)-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন (বাঁশি)-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুচ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার অর্থ সম্পাদক আহমদ নুর, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, রায়পুর শাখার সি. যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সাহেদ, সহ-সভাপতি নিজাম উদ্দিন, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আমান ও হামিদ।

বক্তারা বলেন, রায়পুর ইউনিয়নের অধিকাংশ মানুষ জেলে পেশার সঙ্গে জড়িত। এ কারণে জেলেদের স্বার্থ রক্ষায় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলেদের নিরাপত্তা, সরকারি বরাদ্দকৃত চালসহ ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। পাশাপাশি জেলে সমাজের উন্নয়ন ও সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...