মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ব্যবসায়ী শাহ আলম কে প্রকাশ্যে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় খুনী শাহনেওয়াজ লাভলো সহ সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

বুধবার (১৭সেপ্টেম্বর)সকাল ১১ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।পরে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে আধুনগর বাজার প্রদক্ষিণ করে ফার্নিচার মার্কেটের সামনে এসে শেষ হয়।

লোহাগাড়া উপজেলা এনসিপির আহবায়ক জহির উদ্দীনের সঞ্চানলায় আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ,বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ,আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মোহাম্মদ খালিদ জামিল,বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান,আধুনগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নুরুল আলম,ছাত্রপ্রতিনিধি তামিম মির্জা,নিহতের কন্যা নাজিফা প্রমূখ।

ব্যবসায়ী,রাজনীতিবিদ জনপ্রতিনিধি,ছাত্রসমাজ ও এলাকার সর্বস্তরের জনগনের ব্যানারে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা হত্যাকারী ঘাতক লাভলো সহ সকল আসামীকে দ্রূত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। ২৪ ঘন্টার মধ্যে খুনীকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি ও দেন তারা।

প্রসঙ্গত গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্টানে যাবার পথে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়ার পাড়া হাসপাতাল সড়কে রাস্তার পাশে বালির বস্তা দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে চাচাতো ভাই লাভলোর কোদালের কোপে ঘটনাস্হলেই নিহত হন ব্যবসায়ী শাহ আলম।

ঘটনার ২দিন পর ১৪সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শাহনেওয়াজ লাভলো তার দুইপুত্র মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুল সহ ৪জনকে আসামী করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত শাহ আলম একই এলাকার বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে। সে আধুনগর খানহাট বাজারের লেপতোষকের ব্যবসা করতো বলে জানা গেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...