মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য ড. ইউনূসের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কনফারেন্সে জর্জিয়েভা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে নানা চ্যালেঞ্জ নিয়ে প্রফেসর ইউনুসের সঙ্গে আলোচনা করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক পুনরুদ্ধারের কৃতিত্ব অধ্যাপক ইউনূসকে দিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। আলোচনায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে।

ড. ইউনূস দায়িত্ব নেয়ার সময়কার অর্থনৈতিক অবস্থা উল্লেখ করে জর্জিভা বলেন, আপনারা যা অর্জন করেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। খুব অল্প সময়ে অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি তীব্র ছিল, তখন আপনি (ড. ইউনূস) দায়িত্ব নিয়েছিলেন। আপনি ছিলেন সঠিক সময়ে সঠিক ব্যক্তি।

বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের সাহসী পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীলতা ও রিজার্ভ পুনরুদ্ধারের সাফল্যের বিশেষভাবে প্রশংসা করেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক।

ড. ইউনূসও এ সহায়তার জন্য আইএমএফের ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে যে চমৎকার সহায়তা করেছেন, তার জন্য ধন্যবাদ। তিনি গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে তাদের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেন, যা বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ড. ইউনূস বলেন, পবিত্র রমজান মাসের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে তিনি তার আগের কাজে ফিরে যাবেন বলেও জানান।

আলোচনায় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ঘরোয়া রাজস্ব বাড়ানো ও ব্যাংকিং খাতে সাহসী সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শক্তিশালী অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক মূল্যবান মুহূর্ত।

ড. ইউনূস জানান, তার সরকার এরইমধ্যে ব্যাংক খাতের পুনর্গঠনসহ রাজস্ব বাড়ানোর নানা উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে একদম ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি। কিছু ব্যক্তি ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়েছে।

দুই নেতার মধ্যে নানা আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়। এতে নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহের প্রসঙ্গ উঠে আসে। ড. ইউনূস ঢাকার বৃহৎ অবকাঠামো প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন, যার মধ্যে নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প রয়েছে।

ভিডিও কনফারেন্সে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...