মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা: অবশেষে গ্রেফতার বাবা ও সৎমা

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. সাহেদ হত্যার ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোক ও ক্ষোভের ছায়া। নিজের বাবার ছুরিকাঘাতে প্রাণ দিতে হয় মেধাবী এ শিক্ষার্থীকে। ঘটনার পাঁচ দিন পর অবশেষে পলাতক থাকা সেই পিতা নুরের জামান (৬৫) ও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান। তিনি বলেন, “আধুনিক প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব নুরে জামান ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিলেন।”

প্রসঙ্গত, গত বুধবার (১০ সেপ্টেম্বর) বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের ঘড়ি মার্কেট এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মো. সাহেদ (২৪)। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় স্থানীয়রা। পাঁচ দিন পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...