বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রোয়াংছড়ি টমটম চালক খুন,লাশ নদীতে ফেলে দেয়ার অভিযোগ মায়ের

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নাতিনঝিরি সড়কে,বাসটার্মিনাল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হাতে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা(৪০) নামে একজন টমট চালক খুন হয়েছে।খুনের পর আততায়ীরা তার লাশ তারাছা খালে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সোমবার (১৫ই সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে,স্থানীয়রা ও রোয়াংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলের আলামত দেখে এমন ধারণা করেছেন।হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহত অমন্ত সেন তঞ্চঙ্গ্যা রোয়াংছড়ি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাটিংঝিড়ি পাড়ার মৃত ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে।

ভিকটিম টমটম চালকের মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা জানান, গতকাল রাত ১১টার দিকে আমার ছেলে রোয়াংছড়ি বাজার থেকে ফেরার পথে কে বা কারা ভারী লাঠির আঘাতে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে।

ছেলে বাড়ি মা ফেরায় সকালে ছেলেকে খুঁজতে এসে দেখি রাস্তায় রক্ত পড়ে আছে। আততায়ীরা হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ভিকটিমের মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ জানান সকালে ঘটনাস্থলে গিয়েছি।হত্যাকান্ডের পর লাশ টেনে নদীর ধারে বালুচরে নেওয়ার চিহ্নও পাওয়া গেছে। ঘটনাস্থল হতে হত্যাকান্ডে ব্যাবহৃত আলামত পাওয়া গিয়েছে,নিহতের লাশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...