চট্টগ্রামের চন্দনাইশে ১০ মামলার পলাতক আসামী তৌহিদুল ইসলাম প্রকাশ শহিদুল ইসলাম প্রকাশ সোহাগ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ( ১৫ সেপ্টেম্বর ) ভোরে গোপন সূত্রে খবর পেয়ে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ ওই এলাকার মৃত শামসুল আলমের পালক পুত্র।
উল্লেখ্য, সে চট্টগ্রাম আদালত থেকে হ্যান্ডকাপসহ পলাতক ১০ মামলার আসামী। তন্মধ্যে ২টি জিআর পরোয়ানাভুক্ত চাঁদাবাজি ও ডাকাতি প্রস্তুতি মামলার এজাহার নামীয় আসামী।
চন্দনাইশ থানার ওসি গোলাম সরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আর এইচ/
