রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

৩৫ বছর পর চাকসু নির্বাচন:ভিপি পদে ৭, জিএস-এজিএসে ৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রথম দিনে ২৮ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন নিয়েছেন ৭ জন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় মনোনয়নপত্র বিতরণ করা হয়। একই সময়ে আগ্রহীরা আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বরও মনোনয়ন সংগ্রহ করতে পারবেন।

চাকসুর কেন্দ্রীয় সংসদের জন্য মোট ২৬টি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে। এর মধ্যে ভিপি পদে ৭ জন, সাধারণ সম্পাদক (জিএস) ২ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ১ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১ জন, নারী শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ১ জন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ১ জন, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১ জন এবং নির্বাহী সদস্য পদে ২ জন মনোনয়ন সংগ্রহ করেন।

অন্যদিকে, হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন ২ জন প্রার্থী। এর মধ্যে এফ রহমান হল থেকে ১ জন এবং বিজয়-২৪ (মেয়েদের হল) থেকে ১ জন।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আমাদের ধারণার বাইরে গিয়ে কেন্দ্রে ২৬টি ফর্ম সংগ্রহ করা হয়েছে। হলে ছেলেদের হলে ১ জন ও মেয়েদের হলে ১ জন ফর্ম নিয়েছেন। আমরা আশাবাদী, আগামী দুদিনে আরও বেশি ফর্ম বিতরণ হবে।”

প্রথম মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ব্যবস্থাপনা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক তায়েফুল আলম ফরাজি বলেন, “খেলোয়াড়দের জন্য আমি অনেক দিন কাজ করেছি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, তাই খেলোয়াড়দের স্বার্থে কিছু করার সুযোগ এসেছে। সে কারণেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি।”

গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, যেখানে ভোটার ছিলেন ২৫ হাজার ৮৬৬ জন। পরে ১৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৬৩৪ জন।

চাকসু নির্বাচনের মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বেলা ৩টা পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...