মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জিয়ার আদর্শের সৈনিকেরা কারো চোখ রাঙানিতে ভয় পায় না

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান বলেছেন, আদর্শের রাজনীতি কখনো মৃত্যুবরণ করে না। তেমনি শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা কারো চোখ রাঙানিতে ভয় পায় না। এদেশের জন্য জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ সংগ্রাম অবিস্মরণীয়।

তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, ‘সাগর শান্ত থাকলে ডিঙি নৌকাও চলতে পারে। কিন্তু অশান্ত হলে বড় বড় জাহাজও ডুবিয়ে দেয়। তাই সাবধান।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউছুপ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এ এম কামাল উদ্দিন, বিএনপি নেতা হাসান মুরাদ মামুন,ইলিয়াস চৌধুরী, সৈয়দ মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, দিদারুল আলম লিটন, কাজী কামাল, মো. ইউনুস, দুলা মিয়া, জাহাঙ্গীর আলম খোকন, মফিজুর রহমান, মনজুর হোসেন, হাজী জামাল হোসেন চৌধুরী, শামসুল আলম, খোরশেদ আলম বাচা, মনসুর আলম, জহিরুল ইসলাম রাসেল, মোরশেদ আলম, জাহাঙ্গীর, ফয়সাল, আমির হোসেন জুয়েল, হারুন, সাইফুল রেজা, হাসান, সোহেল, রিফাতুল ইসলাম রাফি, সানজিদ হোসেন, রাহাত, আরাফাত চৌধুরী, নাজিম, সোলায়মান খোরশেদ, খালেক, আজগর ও শাহজাহান। এতে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...