মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

সাফায়েত মেহেদী,মিরসরাই

মালয়েশিয়ায় তিনতলা ভবন থেকে পড়ে আবু মশিউর রহমান কাকন (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাকন মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভূঁইয়া গ্রামের রশিদ মাঝি বাড়ির আবুল বশরের ছেলে।

ইছাখালী এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান পিন্টু জানান, “জীবিকার তাগিদে এক বছর আগে মালয়েশিয়া যায় কাকন। অনেক পরিশ্রমী ছেলে সে। কাজ করার সময় শুক্রবার অসাবধানবশত তিনতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।”

তিনি আরও বলেন, “ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা-মা। এখন শুধু শেষবারের মতো ছেলের মরদেহ দেখার প্রহর গুনছেন। মরদেহ দেশে আনতে আরও কয়েকদিন সময় লাগবে।”

ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন রাকিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “খবরটি শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে কাকন বিদেশে গিয়ে দুর্ঘটনায় মারা গেল। মরদেহ দেশে আনতে পরিষদ থেকে ডকুমেন্ট প্রয়োজন হলে সহযোগিতা করব।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...