মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টার সময় ইলিশিয়া লাল ব্রীজস্থ ইদমনি এলাকায় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনিরের সভাপতিত্বে ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব সিকদার আতিক উল্লাহ সিদ্দিকীর সঞ্চালনায় উপরোক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সম্মেলন ও কাউন্সিল শুভ উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল।

উক্ত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিশান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহীম চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সহ-সভাপতি সাব্বিরুল কাদের চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আজম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আলম জিকু,মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুকন উদ্দিন মোহাম্মদ বাবর, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলামের সবুজ, কক্সবাজার জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম এবং কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা যুবদলের সদস্য ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য মোহাম্মদ মোকাদ্দেস, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বুলবুল সিকদার, ঢেমুশিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সাইরাস চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এডভোকেট শাহেদ হোসেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আসিফ নেওয়াজ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আরিফ মোহাম্মদ অলি উল্লাহ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল কাইয়ুম সিকদার, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন যুবদলের সভাপতি আরফাত হোসেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আকিদুল হক চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহামুদুর রহমান মানিক এবং বিএমচর ইউনিয়ন যুবদলের সভাপতি মাষ্টার মহি উদ্দিন প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীদের বায়োডাটা জমা নেওয়া হয়। সকল পদের প্রার্থীগণ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন। অর্থাৎ তিনি মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের নতুন কমিটি নিয়ে যে সিদ্ধান্ত দিবেন তা সকল পদের প্রার্থীগণ মেনে নিবেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...