মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা 

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

পটিয়ায় আজকের কৃতিত্ব, আগামীর নেতৃত্ব” শ্লোগানে ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গাজী কে.ডি ফাউন্ডেশন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া সদরের ‘মিনা কনভেনশন’ হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫” অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার কৃতি শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ্-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসাইন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষায় জাতির মেরুদন্ড। শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের জীবনের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত ভালো মানুষ হওয়া। আমরা যে পেশায় গ্রহণ করি না কেনো, তা যেন মানুষের উপকারে আসে। মানুষের জন্য কাজ করতে পারার মধ্যেই রয়েছে পেশাগত জীবনের চূড়ান্ত সফলতা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের প্রত্যেককে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। গুরুজনদের সম্মান করতে হবে। মা-বাবার সেবা করতে হবে।

অনুষ্ঠানে সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রেনকন এফসি প্রপার্টিজ লিমিটেড-এর সিইও তানভীর শাহরিয়ার রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নসরুল কাদের, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দীন আহাম্মেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আন্তর্জাতিক ব্যবসা পরামর্শক আলী নেওয়াজ চৌধুরী, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক ও পরামর্শক এস.এম জমির উদ্দিন, জেলা প্রশাসকের এডমিনিস্ট্রেটিভ অফিসার পবন কান্তি দাস, উপজেলা শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা ও নৈতিকতার আলোয় নতুন সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। তরুণ প্রজন্মকে আগামী দিনের দক্ষ, আত্মবিশ্বাসী ও নেতৃত্ববান মানুষ হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কাজী হেলাল উদ্দীন, সাঈদ উদ্দীন সাব্বির, কাজী মোজাম্মেল হক, আশরাফ ইফতি, এটিএম ফাউজুল কবির, মোহাম্মদ ইব্রাহীম, তামজিদ উদ্দীন, সাজিদ বিন দিদার, তন্ময় চৌধুরী, হুমায়ুন কবির রাহাত,মো. সাঈদ হামিদসহ প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...