মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

শিল্প নগরী ইসলামপুরে ডাকাতির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে চুরির স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুটপাট করা হয়েছে। ডাকাতের প্রহারে আহত হয়েছে তিনজন। খবর পেয়ে ঈদগাঁও থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। 

ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড নাপিতখালী চাক্কার দোকান এলাকার মৃত ফজল করিমের পুত্র সৌদি প্রত্যাগত ও স্থানীয় দোকানদার সাহাব উদ্দিনের বসত বাড়িতে দুর্ধর্ষ এ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার আনুমানিক রাত দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে সশস্ত্র সাত/ আট জন ডাকাত এ ঘটনা ঘটায়। চুরির স্টাইলে ঘরের সম্মুখের গেস্ট রুমের জানালার রড কেটে ডাকাতরা ভেতরে ঢুকে। পরে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেট লুট করে। এসময় গৃহকর্তাসহ তিনজন আহত হন।

১০০ গজ দূরত্বে অবস্থিত স্থানীয় রাজনৈতিক কর্মী নুরুল হুদা নকশা জানায়, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গৃহকর্তার কাছ থেকে ডাকাতির বিস্তারিত জানতে পারি।

ঘরের মালিক সাহাব উদ্দিন জানান, তিনি ডাকাত দলের ৭/৮ জন সদস্য দেখতে পেয়েছেন। আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। ডাকাতদের হাতে দা, কোড়াল সহ দেশীয় অস্ত্র ছিল। তারা দু-একটি মোবাইল আছাড় মেরে ভেঙ্গে দেয়। ডাকাতের প্রহারে তিনি নিজে, তার ভাই মৃত রফিকুল ইসলামের স্ত্রী এবং তার ভাইপো ফাহিম আহত হয়েছে।

তিনি দাবি করেন, ডাকাত দল ৯ ভরি স্বর্ণ, এক লক্ষ ৬৫ হাজার টাকা ও তিনটি মোবাইল লুট সহ দুইটি মোবাইল ভাঙচুর করেছে। আজ রাতে এ ব্যাপারে থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।

সমাজ সর্দার জহির আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার দিন গৃহকর্তার শাশুড়ি বেড়াতে এসেছিলেন। তাই ডাকাত দল প্রচুর স্বর্ণ লুটপাট করার সুযোগ পায়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান ঘটনাস্থল থেকে এসে বিকেলে বাড়ির মালিকের বরাত দিয়ে এ প্রতিবেদককে জানান, সাত/ আট ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুট করার কথা জানিয়েছে ভূক্তভোগীরা।তিনি আরো বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ বা জিডি করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার সালাউদ্দিন মোঃ বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঠিক কি পরিমাণ স্বর্ণ ও টাকা লুটপাট হয়েছে তা আমি সঠিক করে বলতে পারব না।

ওয়ার্ড মহিলা মেম্বার জাহেদা বেগম ঘটনাস্থল থেকে ফিরে জানান, এলাকায় প্রায় প্রতি রাতে চুরি ডাকাতি হচ্ছে। স্থানীয় লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকায় পুলিশ উপস্থিত থাকছে বলা হলেও আমরা পুলিশকে দেখতে পাচ্ছি না।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...