খাগড়াছড়ির লংগদু উপজেলার মাইনি বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাইনি বাজারের হোটেল নিসার রান্নাঘরের চুলা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে লংগদু জোনের কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় মেজর রিফাত উদ্দিন আহমেদ লিয়ন ও ৫০ জনের উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলসহ যৌথ প্রচেষ্টায় বিকাল ৪টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই অগ্নিকাণ্ডে চায়ের দোকান, হোস্টেল, মুদি দোকান, দুই তলা গোডাউন এবং একটি বসতঘরসহ ১৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা হিসেবে ধরা হয়েছে।
জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন, “যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে সেনাবাহিনী জনগণের পাশে থেকে জনকল্যাণে কাজ করে যাবে।”
আর এইচ/
