চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের কোদালের কোপে শাহ আলম (৫৮)নামক এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (১২সেপ্টেম্বর )সকাল ১১টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়াপাড়ার হাসপাতাল রোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম একই এলাকার বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে। সে আধুনগর খানহাট বাজারের লেপতোষকের ব্যবসা করতো বলে জানা গেছে।
অভিযুক্ত শাহনেওয়াজ লাভলো(৪৩)একই এলাকার বাসিন্দা মোজাহের আহামদের পুত্র ও নিহতের চাচাতো ভাই।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহ আলমের চাচাতো ভাই লাভলো রাস্তার পাশে বালির বস্তা দিচ্ছিল,হঠাৎ শাহ আলম বাজারে আসার পথে বন্তাগুলো আরেকটু সরিয়ে বসাতে বলাতে দুজনার মাঝে তর্কাতর্কির এক পর্যায়ে লাভলোর হাতে থাকা কোদাল দিয়ে শাহ আলমের মাথায় উপর্যুপরি আঘাত করলে শাহ আলম মাটিতে লুটিয়ে পড়লে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরন শুরু হয়। স্হানীয়রা গুরুত্বর আহত অবস্হায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সাদিয়া শাহ আলমকে মৃত ঘোষনা করেন।
লোহাগাড়া থানার ওসি মোঃ আরিফুর রহমান ,মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের প্রকৃত কারন এখনো জানা যায়নি,তদন্ত প্রতিবেদন আসল আসলে প্রকৃত বিষয় জানা যাবে।আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলে ও জানা তিনি।
আর এইচ/
