মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযানে ৩ লাখ টাকার রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের জুবলি রোড এলাকায় ২ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।

তিনি জানান, মেয়র মহোদয়ের চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি সিটি হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে রাজস্ব আয় বৃদ্ধির নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়েছে। নগরীর উন্নয়ন কার্যক্রমকে সচল রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বাড়াতে নগরবাসীর সচেতনতা প্রয়োজন। আজকে গৃহকর না দেয়া একটি স্থাপনা থেকে আমরা ২ লক্ষ ৬৫ হাজার ২০০ টাকা এবং ট্রেড লাইসেন্সের ফি না দেয়া ৭ জন ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার ৩৭০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করেছি। অভিযানকালে ব্যবসায়ীদের মাঝে ট্রেড লাইসেন্স গ্রহণের বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করেছি আমরা। পাশাপাশি আমরা বিভিন্ন ভবন মালিকদের সময়মতো গৃহকর প্রদানের বিষয়ের জানিয়েছি ।

চসিকের রাজস্ব ফাঁকি ঠেকাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...