রবিবার, ২ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদসহ দুই সংগঠনের সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে ইউপিডিএফ সমর্থিত (মূল) পাহাড়ি দুই সংগঠনের ডাকা আধাবেলার সড়ক অবরোধ।
বুধবার ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় শেষ এই অবরোধ কর্মসুচি। অবরোধ সময় শেষ হওয়ার সাথে সাথে স্বাভাবিক হতে শুরু করে সড়ক যোগাযোগ। ছেড়ে যায় দূর পাল্লার ও অভ্যন্তরীণ সড়কের যানবাহন।

এর আগে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলার সড়ক অবরোধ আজ বুধবার ভোর ৬ টা থেকে শুরু হয়। খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা ও খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে এই অবরোধের ডাক দেয় সংগঠন দুইটি।
অবরোধ চলাকালে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে চোরাগোপ্তা পিকেটিং করেছে সমর্থকরা। অবরোধের শুরুতে শহরের চেঙ্গী ব্রীজ সংলগ্ন এলাকায় ও সদর উপজেলা পরিষদের সামনের সড়কে টায়ার জ্বালিয়েছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে তা সরিয়ে নেয়।

এছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৪ মাইল, খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটের বাইল্যাছড়ি এলাকায় সড়কের উপর গাছের গুড়ি ফেলে এবং রামগড়সহ কয়েকটিস্থানে চোরাগোপ্তা পিকেটিং করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীরা।

এদিকে, অবরোধের কারনে শহর কেন্দ্রিক টমটম, মোটর সাইকেল চলাচল ছাড়া দূরপাল্লার এবং অভ্যন্তরীণ সড়কের যানবানহন ছড়ে যায়নি।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটিস্থানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক বার্তায় এই অবরোধের তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৭ সেপ্টেম্বর সকালে খাগড়াছড়ির মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় পাহাড়ি গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের অভিযোগ করে ঘটনার প্রতিবাদে এবং জড়িত ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...