সোমবার, ৮ জুন ২০২৬

লক্ষ্মীপুরে বাস খালে পড়ে নিহত ৫

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত হয়েছে পাঁচজন ।  এ ছাড়া এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার ( ৬ সেপ্টেম্বর)  সকাল ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক এ তথ্য জানান।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন মোরশেদ আলম, জয়নাল আবেদীন ও হুমায়ুনুর রশিদ। তবে এখন পর্যন্ত আহত কারো নাম-ঠিাকানা জানা যায়নি।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে আইনশৃঙ্খলা বাহিনী।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, দুর্ঘটনার পর অচেতন অবস্থায় প্রথমে আমরা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করেছি। এর মধ্যে দুইজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আরো তিনজন মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিটি করপোরেশন প্রশাসকের ফ্রান্স যাত্রা নাকচ করলেন প্রধানমন্ত্রী

সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির...

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি...

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম দিনই মাঠে নামছে চট্টগ্রাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এসময় বিদ্যালয়ের ১০ টি সিলিং ফ্যান ও ১টি লাউড স্পিকার নিয়ে গেছে চোরের...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ...

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।সোমবার (৮ জুন) দুপুরে পৌনে একটার দিকে নদী থেকে...