বুধবার, ১৯ আগস্ট ২০২৬

তাসকিন-লিটনের দারুন নৈপুণ্যে , সিরিজে এগিয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান তুলতে সক্ষম হয় ডাচরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে তেজার ব্যাটে। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তাসকিন আহমেদ—৪ উইকেট শিকার করেন মাত্র ২৮ রান ।

জবাবে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে নামে টাইগাররা। ইনিংসের প্রথম তিন বলেই তিনটি বাউন্ডারি হাঁকিয়ে উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন। তবে ৯ বলে ১৫ রান করে ফিরে যান তিনি। এরপর লিটন দাস ও তানজিদ তামিমের ব্যাটে এগোতে থাকে স্কোরবোর্ড। দেখেশুনে খেললেও ২৪ বলে ২৯ রান করে আউট হন তানজিদ। তবে উইকেটে থিতু হয়ে দলের হাল ধরেন অধিনায়ক লিটন।

সাদা বলে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকা লিটনের ব্যাট এবার হাসল। সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে। মাত্র ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন সাইফ হাসান—১৯ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করে ১৩.৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

আরও পড়ুন

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে গ্রান্ড শিকদার হোটেল ব্যবসা করে আসছে। প্রতিদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজ ও কোচিং...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...