বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে কক্সবাজারের চকরিয়ায় ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে ছাত্র, যুব,শ্রমিক ও গণ অধিকার পরিষদ চকরিয়া শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

শনিবার (৩০ আগষ্ট) বিকাল ৪ টার সময় চকরিয়া থানা রাস্তা মাথাস্থ সিস্টেম কমপ্লেক্সের সামনে থেকে উপরোক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদের প্রাইমের নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলটি চকরিয়া রাস্তার মাথা থেকে শুরু করে চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্স এলাকায় এসে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিলের আগে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জনাব আবদুল কাদের প্রাইম, চকরিয়া গণঅধিকার পরিষদের আহবায়ক জনাব এড. আমিনুল এহসান, চকরিয়া যুব অধিকার পরিষদ সভাপতি তামজিদ চৌধুরী, চকরিয়া যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ এস রায়হান ও রাশেদ মোসাররফ, চকরিয়া ছাত্র অধিকার পরিষদ নেতা মিনহাজ উদ্দিন চকরিয়া শ্রমিক নেতা শাহাজাহান, জিয়াবুল করিম, যুব নেতা আবদুল মালেক ও কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের সাবেক নেতা হেলাল উদ্দিন। উক্ত বিক্ষোভ মিছিলে শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ভিপি নুরের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাই। ভিপি নুরের উপর যারা হামলা করেছে তাদেরকে শান্তির আওতায় আনতে হবে। আর যদি সরকার দ্রুত সিদ্ধান্ত না নেই তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এছাড়া গতকাল রাতে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে চকরিয়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। প্রায় ১ঘন্টা সড়ক অবরোধ করে ভিপি নুরের উপর হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

আরও পড়ুন

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে গ্রান্ড শিকদার হোটেল ব্যবসা করে আসছে। প্রতিদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজ ও কোচিং...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...