শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মসজিদের নামে বরাদ্দ নলকূপে দুর্নীতি: জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে মামলা

লামা ( বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় একটি মসজিদের নামে বরাদ্দ হওয়া গভীর নলকূপের অর্থ আত্মসাতের অভিযোগে জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ ৮টি সংস্থাকে অভিযোগ দিয়েছে মসজিদ কমিটি।

দুদকে পাঠানো অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুনারঝিরি বাইতুস সালাম জামে মসজিদের নামে একটি নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু মসজিদের জমির এলাকায় কোনো নলকূপের অস্তিত্ব পাওয়া যায়নি। অভিযোগকারীরা দাবি করছেন, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারের যোগসাজশে বরাদ্দকৃত অর্থ আত্মসাত করা হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি মো. বেলাল জানান, “নলকূপ বরাদ্দের বিষয়ে আমাদের কোনো তথ্য ছিল না। স্থানীয়রা বরাদ্দ তালিকা দেখে কমিটির উপর চড়াও হয়। পরে আমরা দুদকে অভিযোগ দিয়েছি।”

কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, “প্রকৌশলী আব্দুল রাজ্জাকের কাছে বরাদ্দের বিষয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে জানান, মসজিদের নামে কোনো নলকূপ বরাদ্দ হয়নি। বেশি বাড়াবাড়ি করলে কমিটির নামে মামলা হবে।”

এর আগে দুদকে অভিযোগে ২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীসহ ৪ জনকে দায়ী করা হয়েছে।

প্রকৌশলী আব্দুল রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেছেন, “মসজিদের নামে কোনো নলকূপ বরাদ্দ হয়নি। বরাদ্দ পেয়েছে এলাকার ইউপি সদস্যের স্ত্রী রাশেদার নামে। দুদকে দায়ের করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”

বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন জানান, “নলকূপ স্থাপনে পানির লেয়ার না থাকায় ইউপি সদস্যের জায়গায় সেটি স্থাপন করা হয়েছে। যদি কেউ মসজিদের মুসল্লিদের পানি ব্যবহার করতে বাধা দেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...