বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মায়ের মামলায় স্ত্রী- সন্তান জেলে,  সইতে না পেরে নেজামের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পটিয়ায় মোহাম্মদ নেজাম উদ্দীন (৩০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগষ্ট) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। নেজাম চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরী এবং চরকানাই গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নেজামের মায়ের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছে না। স্ত্রীকে তালাক দেওয়ার জন্য নেজামের উপর তার বাবা-মা দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে। কিন্তু স্ত্রীকে তালাক দিতে নেজাম অস্বীকৃতি জানায়। কয়েকদিন আগে এসব পারিবারিক কলহ উভয় পক্ষের মধ্যে মারামারিতে রূপ নিলে এক পর্যায়ে নেজামের মা আহত হন। পরবর্তীতে তিনি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার ওই মামলায় নেজামের জামিন হলেও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। স্ত্রীর সাথে তার আড়াই বছরের একটি পুত্র সন্তানও কারাগারে রয়েছে।

জানা যায়,  পারিবারিক কলহে মায়ের করা মামলায় স্ত্রী কারাগারে যায়। সে অপমান সইতে না পেরে ছেলের আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম জানান, নেজাম উদ্দীনের পারিবারিক কলহের বিষয়ে জানি। পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। নেজাম খুবই অমায়িক একটা ছেলে ছিলো। তার মৃত্যুতে আমরা মর্মাহত।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...