বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মাতৃত্বের ছায়ায় মৃত্যু: শিশুহত্যার অভিযোগে মা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকায় ঘুমন্ত অবস্থায় দুই বছরের শিশু মো. তহিদুল আলমকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে তার মা সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় প্রতিবেশী ও শিশুটির স্বজনদের সুত্রে জানায়, নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তার চার ও দেড় বছরের বছরের দু’টি সন্তান রয়েছে। মোস্তাফিজুরের স্ত্রী সাবরিনা দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর মেন্টাল ডিসঅর্ডারে ভুগছিলেন। তারপর থেকে চিকিৎসাও নিচ্ছিলেন স্ত্রী সাবরিনা। ঘটনার দিন রাতে শিশুটির বাবা দায়িত্বের কারনে জেলার পানছড়িতে ছিলেন। রাত তিনটার দিকে ফোনে খবর পান, তার ছোট সন্তান দেড় বছর বয়সী তহিদুল আলম আভান খুন হয়েছে। শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পরিবার ও পুলিশের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিশুর বাবা মোস্তাফিজুর রহমান জানান, “গতকাল অফিসের কাজে পানছড়িতে ছিলাম। রাতে ফিরতে পারিনি। রাত ৩টার দিকে ফোনে জানতে পারি আমার ছেলেকে হত্যা করা হয়েছে।”

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা। ওসি জানান, আজ শনিবার দুপুরের নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় দায়ের করেছেন। মামলায় তার স্ত্রী সাবরিনা রানীকে আসামি করা হয়েছে। দুপুরের পর শিশুটির মাকে আদালতে পাঠানো হয়েছে। নিহত শিশুর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...