বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

“লোকসানপ্রবণ টানেলকে অর্থনীতির গতি দিতে এলাকা সম্প্রসারণ জরুরি”

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল বর্তমানে লোকসানপ্রবণ প্রকল্পে পরিণত হয়েছে। এটিকে লাভজনক প্রকল্পে রূপান্তর করতে হলে আশপাশের এলাকাগুলোকে সিটি করপোরেশনের আওতায় এনে পরিকল্পিতভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে আনোয়ারার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, “টানেল এখন লস প্রজেক্টে পরিণত হয়েছে। এ অবস্থা কাটাতে হলে আশপাশের এলাকা সিটি করপোরেশনের আওতায় এনে সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এতে টানেলের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং নগরের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।”

তিনি আরও উল্লেখ করেন, “আনোয়ারা বিএনপির ঘাঁটি। গত ১৬ বছরে চাইলে এখানে অনেক উন্নয়ন করা যেত, কিন্তু বৈষম্যের কারণে এ অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে এখানে উন্নয়ন হবে।”

ডা. শাহাদাত হোসেন বলেন, “বর্তমানে সিটি করপোরেশনের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী প্রতিদিন নগরে এসে কাজ করছেন, ব্যবসা-বাণিজ্য করছেন। অথচ এ অঞ্চলগুলো করপোরেশনের আওতার বাইরে থাকায় এসব এলাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে। ফলে অর্থনৈতিক সম্প্রসারণ না হওয়ায় আমরা অনেক রাজস্ব হারাচ্ছি। এটি আমাদের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা দেশকে ভালোবাসি, যদি চট্টগ্রামকে ভালোবাসি, তবে এ নগরকে সম্প্রসারণ করতে হবে। দক্ষিণ চট্টগ্রামের অনেক অংশ, বিশেষ করে কর্ণফুলী ও আনোয়ারার বেশ কিছু অঞ্চলকে নগরের সঙ্গে যুক্ত করা প্রয়োজন।”

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আনোয়ারার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবে। দক্ষিণ জেলায় বিএনপি শক্তিশালী হলে গোটা অঞ্চলের রাজনৈতিক বাস্তবতায় প্রভাব ফেলবে।”

মেয়র আরও জানান, “সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমরা অতীতে আন্দোলন করেছি। মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছি এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...