সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কৃষি উপকরণ, সার সহজলভ্য ও কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ায় আয়োজিত এক শ্রমিক সমাবেশে চকরিয়া-পেকুয়া আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, মালিকরা যা খাবে পড়বে, শ্রমিকদের তাহাই দিতে হবে। মালিক-শ্রমিকের সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গড়ে তুলতে হবে।”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ শ্রমিক সমাবেশ শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় হারবাং উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়নি। আজও শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে জীবন দিতে হচ্ছে। শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর তিনি জোর দেন।

তিনি বলেন, তিনি আরও জানান, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী কৃষি উপকরণ সহজলভ্য করবে, শ্রমিকদের অধিকার নিশ্চিত করবে এবং চকরিয়া-পেকুয়াকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকায় পরিণত করবে।

সমাবেশের প্রধান বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর বলেন,“এক শ্রেণীর রাজনীতিবিদ শ্রমিকদের শোষণ করে নিজেদের আয়-রোজগারের হাতিয়ার বানিয়েছে। এ দেশে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ। আগামী নির্বাচন হবে জুলুম ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা জামায়াতের প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, সাবেক নায়েবে আমীর মাষ্টার মোহাম্মদ মূছা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুর।

এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিন, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল আলম, মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সাধারণ সম্পাদক এইচ. এম. রুহুল কাদের, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদ, পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম, নায়েবে আমীর জুনায়েদ সিকদার, সেক্রেটারি আনোয়ারুল হক, সাবেক ছাত্রনেতা শাহেদ উদ্দিন রাজু ও শ্রমিক নেতা আনোয়ার আলী।

সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন সভাপতি মনির উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...