চট্টগ্রামের কর্ণফুলীতে মো. আলমগীর (৪৫) এবং মো. নাজিম উদ্দিন (৪৮) নামে দুই আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মো. মিজানুর রহমান।
গ্রেপ্তার দুইজনের মধ্যে মো: আলমগীর জুলধা ইউপির ডাঙারচর এলাকার আলমগীরের নতুন বাড়ির শামসুল আলমের ছেলে। সে জুলধা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। অন্যদিকে নাজিম উদ্দিন চরপাথরঘাটা ইউপির ইছানগর গ্রামের হাজী আরবান আলীর বাড়ির হাজী লোকমান হাকিমের ছেলে। সে চরপাথরঘাটা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানিয়েছে, ইছানগর এলাকায় অভিযান চালিয়ে নাজিম এবং ডাঙারচর এলাকায় অভিযান চালিয়ে আলমগীর নামে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মো. মিজানুর রহমান বলেন, ডেভিল অভিযানে তাদের গ্রেপ্তারের পর নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে।
আর এইচ/
