মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীর ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপি চেয়ারম্যান কে.এম সালাহউদ্দিন কামালের অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাঁশখালী ও এলাকাবাসী।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপস্থিত ছাত্র-জনতা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানো দল আওয়ামী লীগের পদবীধারী একজন ইউপি চেয়ারম্যান বাঁশখালীতে এখনো পর্যন্ত বহাল থাকায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। এই ইউপি চেয়ারম্যান অবৈধ এমপি ও চট্টগ্রামে ত্রাসসৃষ্টি করা সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠজন ছিলেন। এছাড়া বর্তমানে ইউনিয়ন আ. লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। জুলাই আন্দোলনের পরেও দীর্ঘ সময় কিভাবে তিনি ইউনিয়ন পরিষদের মত গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন। আমরা ছাত্র-জনতা ফ্যাসিবাদের দোসর এই ইউপি চেয়ারম্যানের দ্রুত অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন,_মোহাম্মদ জাকের মিয়া, মো. শওকত, নুরুল ইসলাম, লেদু মিয়া, মো. ইমন, মো. সাকিল, মো. তারেক, ইসমাঈল, এছলাছ উদ্দীন সুমন, মো. ইলিয়াছ, শামীম ইসলাম হুদয়, কবির, মোহাম্মদ ফরহাদ, আরাফাত, রাব্বি, নাঈম, নুরুল আলম, সাগর, জামাল উদ্দিন সিকদার, মোহাম্মদ সিহান প্রমুখ।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...