বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ চালক-হেলপার গ্রেপ্তার

কাভার্ড ভ্যান জব্দ

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া:

সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন থানা পুলিশ। এসময় ইয়াবা বহনে জড়িত থাকার অভিযোগে ভ্যানের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় একটি কাভার্ড ভ্যান। 

বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার  মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের খুঁনি বটতল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ও কাভার্ড ভ্যান জব্দ করে। গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মো. হাসান (৩৩) ও চাঁপাইনবাবগঞ্জের এনায়েতপুরের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস ফাহাদ (২৭)পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার ওসির নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের খুঁনি বটতল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় পুলিশ চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান থামায়। পরে চালক ও হেলপারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাভার্ড ভ্যানে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের স্বীকারোক্তি মোতাবেক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো -ট ১১-৪১০৯) জব্দ করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, আমাদের অস্থায়ী চেকপোষ্টে কাভার্ড ভ্যানটি থামানো হয়। পরে চালক ও হেলপারের ভাষ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...