বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বাসা থেকে দেড় বছর বয়সী শিশু অপহরণ , নারীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার একটি বাসা থেকে দেড় বছর বয়সী অপহৃত শিশু আয়াতকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-শফি উল্লাহ জীবন, ফারজানা আক্তার রিয়া ও মো. বেলাল উদ্দীন সোহেল।

রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টায় হাটহাজারী থানাধীন নজুমিয়া হাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ। তিনি জানান, গত ২৩ আগস্ট বিকেলে ডবলমুরিং থানা এলাকার বেপাড়ি পাড়ার ভাড়া বাসার বাসিন্দা মো. শরীফের বাসায় বেড়াতে আসে তার ভাগিনা মো. নিশান। শরীফ বাসায় ছিল না। শরীফের স্ত্রী শরীফা বেগম নিশানকে দেখতে পেয়ে ঘরে বসতে দেয়। শরীফা নিশানকে ঘরে বসিয়ে তার জন্য নাশতা বানাতে যায়। নাশতা বানিয়ে এসে দেখে তার ছেলে আয়াত নেই। পরে স্বামীসহ ভাগিনার বাসায় খোঁজ নিয়ে দেখে তাদের ছেলের খোঁজ না পেয়ে নিশানের বাবার সাথে যোগাযোগ শফি উল্লাহ জীবনের সাথে। জীবন জানায়, যদি তার স্ত্রী আয়েশা বেগমকে ফেরত দেয়া হয় তবেই মিলবে শিশু আয়াতের সন্ধান।

তিনি আরও জানান, এ ঘটনায় গতকাল রবিবার থানায় মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে হাটহাজারী থেকে শিশু আয়াতকে উদ্ধার করা হয়। এসময় শিশুটিকে অপহরণের জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...