বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চট্টগ্রামের রাজাখালীতে র‌্যাবের অভিযান: এক হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বাকলিয়া রাজাখালী এলাকায় অবৈধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে র‌্যাব-৭ অভিযান পরিচালনা করছে। ওই চারটি কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে অভিযান শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে। ভ্রাম্যমাণ অভিযানের সময় র‌্যাব-৭ বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে।

সূত্রে জানা গেছে, প্রায় এক হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পাশাপাশি কারখানা মালিকদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর এবং অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন হচ্ছে। এসব পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।” আজকের অভিযানে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। রাজাখালীর এ এলাকায় মোট চারটি কারখানায় অনুমোদনবিহীনভাবে পলিথিন তৈরি হচ্ছে এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে এসব কারখানা অনুমোদনবিহীন।

তিনি আরও বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি ঘোষণা করবেন। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আগে থেকেই সতর্ক করা হয়েছে।”

র‌্যাব সূত্রে জানানো হয়েছে, পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বিপণন বন্ধে তারা কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণ জানান, “প্রিন্টেড পলির উৎপাদনের অনুমতি থাকলেও এই কারখানায় ক্লিয়ার পলির উৎপাদন করা হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। এ কারণে নিষিদ্ধ পলিথিন জব্দ এবং জরিমানা করা হয়েছে।” যদিও কারখানার কর্মচারীরা দাবি করেছেন, তারা শুধুমাত্র নিত্যপণ্য ও গার্মেন্টসের কাজে ব্যবহারযোগ্য পলিই উৎপাদন করতো, যা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন অনুযায়ী করা হতো।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...