বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

হেঁটে ১৫০ কিমি. পরিভ্রমণে চট্টগ্রামের অগ্রপথিক মুক্ত স্কাউট দলের ৪ সদস্য

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কক্সবাজার ১৫০ কিলোমিটার হেঁটে পরিভ্রমণ শুরু করেছে চট্টগ্রাম জেলা রোভার এর অগ্রপথিক মুক্ত স্কাউট দলের ৪ সদস্য। রবিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে পাঁচ দিনের জন্য কক্সবাজারের উদ্দেশে তারা এ যাত্রা শুরু করেন। 

পরিভ্রমণকারীরা হলেন- অগ্রপথিক মুক্ত স্কাউট দলের রোভার মোঃ মহিন উদ্দীন ,রোভার সৈয়দ মোঃ আল আমিন , রোভার মুহাম্মদ আলত্বাফুল মুনির ফাহিম , রোভার আব্দুল্লাহ রায়হান।

২৪ থেকে ২৮ আগস্ট মোট ৫ দিন হেঁটে তারা এ পরিভ্রমণ সম্পন্ন করবেন। রবিবার যাত্রা কালে পথিমধ্যে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা করছেন। সন্ধ্যায় আনোয়ারা সরকারি কলেজে যাত্রাবিরতি করছেন। সোমবার তারা বাঁশখালীর উদ্দেশ্যে যাত্রা করেন।

বাঁশখালী উপজেলা পরিষদে যাত্রাবিরতি শেষে পরদিন চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। চকরিয়া কোরক বিদ্যাপীঠে যাত্রাবিরতির পরদিন কক্সবাজার ঈদগাঁও উপজেলা পরিষদের উদ্দেশ্যে রওনা করবেন। যাত্রা বিরতির পরদিন তারা চূড়ান্ত লক্ষ্যে কক্সবাজার ডিসি অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন।

উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে সেবাস্তরে রোভারদের হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ বলা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...