মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো হত্যার দৃশ্য, আদালতে দোষ স্বীকার করলো আতাউল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের হালিশহরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয়েছেন ওয়াহিদুল হক ওরফে সাব্বির (১৮)। গত ১৬ মে নগরের নয়াবাজার এলাকায় ‘পাইথন’ নামের গ্যাংয়ের ২২ জন সদস্য চারটি অটোরিকশাযোগে এসে তার ওপর হামলা চালায়। এ সময় গ্যাংনেতা মো. আতাউল (২২) ওয়াহিদুলের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত ওয়াহিদুল নগরের মুরাদপুর এলাকার বাসিন্দা এবং শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, অন্য এক কিশোরকে মারধরের প্রতিশোধ নিতে পাইথন গ্রুপ ওয়াহিদুলকে টার্গেট করে। তবে ওয়াহিদুল নিজেও ‘বিংগু গ্রুপ’ নামের আরেকটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মো. এসহাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন। এরইমধ্যে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মূল আসামি আতাউলকে বৃহস্পতিবার রাতে র‍্যাব–পুলিশের যৌথ অভিযানে হালিশহর থেকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ ও আসামিদের জিজ্ঞাসাবাদে আতাউলের ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতাউল অপরাধের দায় স্বীকার করে পুলিশের কাছে বলেন, “বেশি সময় লাগেনি, ৮-১০ সেকেন্ডেই কাজ শেষ করেছি।”

ওয়াহিদুলের বাবা অভিযোগ করেন, জুমার নামাজ পড়তে বের হওয়ার পর এক বন্ধু তার ছেলেকে ডেকে নিয়ে যায় নয়াবাজার এলাকায়। সেখানে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়। তিনি ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছরের মার্চে করা এক জরিপে দেখা যায়, নগরে প্রায় ২০০ কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যাদের সদস্য সংখ্যা প্রায় ১ হাজার ৪০০। গত ৬ বছরে এসব গ্যাং ৫৪৮টি অপরাধে জড়িত ছিল। তাদের পেছনে অন্তত ৬৪ জন প্রভাবশালী ‘বড় ভাই’ প্রশ্রয়দাতা হিসেবে কাজ করছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায়...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের...

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে...

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর...

আরও পড়ুন

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব।...

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১...

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে...