বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আনোয়ারায় জামায়াতের যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

হাসিনা-নৌকা এদেশে আর ফিরবে না: শাহজাহান চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) মাগরিবের পর উপজেলার ডায়মন্ড পার্কে এ সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “আনোয়ারা-কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা। এটি ইসলামের উর্বর ময়দানে পরিণত করতে হবে যুবকদের মাধ্যমে। আজকের ইসলামি আন্দোলনে আমরা সংখ্যায় কোনোভাবেই কম নই। সমাজের দায়বদ্ধতা ও আল্লাহর উপর ভরসা রেখেই আমাদের কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের নিষিদ্ধ করতে যারা কাজ করেছিল তারাই আজ নিষিদ্ধ হয়ে গেছে। হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু আজ তারা নিজেরাই রাজনৈতিকভাবে কোণঠাসা। আগামী নির্বাচনে আর নৌকা থাকবে না, হাসিনা আর ফিরবে না।”

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গণির সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগের সভাপতি আতিক জামালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

তিনি বলেন, “স্বাধীনতার পর দেশের মানুষ যে কাঙ্ক্ষিত মুক্তি চেয়েছিল তা পায়নি। এদেশের যুবকরাই ফ্যাসিবাদকে প্রতিহত করে স্বাধীনতা রক্ষা করেছে। ভবিষ্যতেও যদি কেউ ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চায়, যুবকেরাই তা প্রতিহত করবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যেখানে নেতৃত্ব দেবে যুবসমাজ।”

সম্মেলনে প্রধান বক্তা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক বলেন, “জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদূদী বুলেটের সামনে দাঁড়িয়ে ইসলামী আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলন কোনোদিন থেমে থাকেনি, ভবিষ্যতেও থামবে না। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই জামায়াত আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে।”

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের, কর্ণফুলী উপজেলা আমীর মাস্টার মুনির আফসার চৌধুরী, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি (বাইতুল মাল) মাস্টার শহীদুল্লাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দীনসহ স্থানীয় জামায়াত ও যুব বিভাগের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...