বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কৃষকের আলু কিনবে সরকার : কৃষি উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

এ বছর আলুর উৎপাদন বেশি হওয়ায় বাজারে আলুর দাম কমে গেছে, ফলে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারিভাবে কিছু আলু কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি জানান, বর্তমানে বিএডিসির টিস্যু কালচার ল্যাবে আলু, আনারস, খেজুর এবং বিভিন্ন ফুলের চারা উৎপাদন হচ্ছে। দেশীয়ভাবে উন্নত জাতের আলু বীজ উৎপাদনে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে। এতে বিদেশ নির্ভরতা কমবে এবং কৃষি খাত আরও শক্তিশালী হবে।

সবজির দাম বৃদ্ধির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতে ফসলের ক্ষতি হওয়ায় বাজারে সবজির দামে প্রভাব পড়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।কৃষকদের সহায়তায় কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন উপদেষ্টা।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “আজও অস্ত্র উদ্ধার হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। আশা করছি নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা অতীতেও দেখা গেছে। এবারও আমরা সতর্ক আছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাতে কোনো অসুবিধা হবে না। প্রধান উপদেষ্টা যেভাবে সময় নির্ধারণ করেছেন, আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...